ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।আজ শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বিশ্ববাজারে তেলের দাম কমলে জনগণকে স্বস্তি দিতে দেশের বাজারে জ্বালানির দাম সমন্বয়ের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, দেশে গ্যাস নিয়ে সাময়িক যে সমস্যা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন