শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিয়েছে। এতে তিনজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস পাঁচ্চরসংলগ্ন বাখরেরকান্দি এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। উভয় বাসের অন্তত ছয় যাত্রী গুরুতর আহত হন।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই