ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

পুলিশে যুক্ত হচ্ছে সাইবার পুলিশ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশে যুক্ত হচ্ছে সাইবার পুলিশ ইউনিট

ফাইল ছবি

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের সিদ্ধান্ত হয়েছে। ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে এই ইউনিটের কার্যক্রম প্রাথমিকভাবে পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম দিয়ে শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় স্বতন্ত্র ও বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরু হবে।

তবে শুরুতে ইউনিটটির জন্য নতুন জনবল বা সরঞ্জাম বরাদ্দ থাকছে না। পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হবে।

চিঠিতে আরও বলা হয়, ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি।

এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন