ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

নীলফামারীতে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’ স্লোগানে নীলফামারীতে ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ সমাবেশে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৮টি স্কাউট দল অংশ নিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।

বাংলাদেশ স্কাউটস, নীলফামারী সদর উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করেছে।

সদর উপজেলা স্কাউটসের কমিশনার বদরুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিতুর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক আতাউর রহমান ও সদর উপজেলা সম্পাদক মশিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার সাফিনা আক্তার সাথি।

এ সময় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য ফজলার রহমান, শফিকুল ইসলাম, আব্দুল আলিম লেমন ও সায়ফুল ইসলাম মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মশিউর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর দলগুলোর নিবন্ধনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। আগামী ২৮ সেপ্টেম্বর এ সমাবেশ শেষ হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন