শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে ৮ জন জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণকালে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।
পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই