শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি বাস্তবায়নের তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। প্রতি শনিবার পরিচালিত কর্মসূচির ছবি, সংক্ষিপ্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
এ কার্যক্রমে স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি, মাইকিং, প্রচার-প্রচারণা, সভা, সেমিনার, আলোচনা ও উদ্বুদ্ধকরণ সভাসহ স্থানীয়ভাবে উপযোগী কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে।
প্রতি শনিবারের কর্মসূচির ছবি, সংক্ষিপ্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণক সংরক্ষণ করতে হবে। পরে এসব তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ই-মেইলে সাপ্তাহিকভাবে পাঠাতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই