শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১২, ২০ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ওই পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠেয় পরীক্ষা পরিবর্তন করে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই