ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাসেই চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাসেই চাকরির সুযোগ

ফাইল ছবি

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দুটি পদে স্থায়ীভাবে পূর্ণকালীন কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটিতে মাসিক বেতন ৭২ হাজার ২০০ টাকা। চাকরির কর্মঘণ্টা সপ্তাহে ৪০ ঘণ্টা এবং কর্মস্থল ঢাকা।

আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে অন্তত দুই মাসের ভোকেশনাল কোর্স সম্পন্ন করতে হবে।

প্রার্থীর বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি প্রতিষ্ঠানে জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বাংলা ভাষায় ভালো এবং ইংরেজিতে সীমিত জ্ঞান থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে নিরাপত্তা ছাড়পত্র ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে এবং ছাড়পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে সক্ষম হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের মার্কিন দূতাবাস, অ্যানেক্স, আমেরিকান সেন্টার ও মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনের জেনারেটর ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামতের দায়িত্ব পালন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ERA) এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্সের সনদ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন