ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩, ০৫ রবিউস সানি ১৪৪৮

ব্র্যাকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ব্র্যাকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি, এইচসিএমপিতে চুক্তিভিত্তিক এ পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
অন্যান্য যোগ্যতা: এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া
বেতন: আলোচনা সাপেক্ষে

নিয়োগপ্রাপ্তরা মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমা এবং পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন