ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩, ০৫ রবিউস সানি ১৪৪৮

বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ফেনীর ফুলগাজীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর সোনাপুর বিওপির বিশেষ টহলদল ফুলগাজী উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা কবরস্থান এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি রয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, এসব পণ্যের মোট সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দ করা পণ্যগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন