শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। তফসিল ঘোষণা না হলেও পোস্টার ও প্রচারে সরব হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যম।
চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন তরুণ বিএনপি নেতা মো. মহিউদ্দিন আহম্মেদ স্বপন হাওলাদার। তিনি চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের মনু হাওলাদারের ছেলে।
স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, স্বপন হাওলাদার ১৯৮৭ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি গত ১৭ বছরে মামলা-হামলার শিকার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন বলেও জানান স্থানীয় নেতাকর্মীরা।
২০১৬ সালে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, সাবেক চেয়ারম্যান মনু হাওলাদারের পরিবারের প্রতি এখনো মানুষের আস্থা রয়েছে। তার ছেলে হিসেবে স্বপন হাওলাদারকে অনেকে যোগ্য উত্তরসূরি মনে করছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে পিতার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক চাওড়া ইউনিয়ন গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস/এসআই