ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

আমতলীতে প্রাইভেট হসপিটাল মালিক সমিতির নতুন কমিটি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে প্রাইভেট হসপিটাল মালিক সমিতির নতুন কমিটি

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলীতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন আমতলী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিব চৌধুরী রাজু, পলাশ তালুকদার ও মো. হুমায়ুন কবির।

নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন এবং কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ হারুন অর রশিদ।

নতুন নেতৃবৃন্দ জানান, আমতলীতে বেসরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের সেবা নিশ্চিত করা এবং মালিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন