শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ৪০ হাজার ৫৯৩ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় সংখ্যা কম হলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির ধাক্কা কাটিয়ে বৈদেশিক কর্মসংস্থানে আবারও গতি ফিরছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে বিদেশে গিয়েছিলেন ৫৯ হাজার ৩২ জন কর্মী। চলতি বছরের মার্চে জনশক্তি রপ্তানি কমে ৪৪ হাজার ৬০০ জনে নেমেছিল।
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরবে। দেশটিতে পাড়ি জমিয়েছেন ২০ হাজার ৩৪১ জন।
এরপর সিঙ্গাপুরে ৪ হাজার ৫৮১ জন, কাতারে ৩ হাজার ৮৫৬ জন, মালদ্বীপে ২ হাজার ৬০১ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৫৬০ জন কর্মী গেছেন।
এ ছাড়া কুয়েতে ২ হাজার ২২১, পর্তুগালে ৬৩৮, ইতালিতে ৬১৭, লাওসে ৩৯৩, জর্ডানে ২৯৪, লেবাননে ২২৩, মরিশাসে ২১২, গ্রিসে ২০৫, ফিজিতে ১৯৩ এবং ভিয়েতনামে ১৭৪ জন কর্মী গেছেন।
২০২৫ সালের একই সময়ে সৌদি আরবে গিয়েছিলেন ৩৭ হাজার ২৭৩ জন কর্মী। কাতারে ৬ হাজার ১৯৩ এবং সিঙ্গাপুরে ৪ হাজার ৬৫ জন কর্মী গিয়েছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই