ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

প্রাথমিকের শিক্ষক নিয়োগপ্রাপ্তদের যোগদান ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০২, ২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০৩, ২ আগস্ট ২০২৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগপ্রাপ্তদের যোগদান ১ অক্টোবর

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (০২ আগস্ট) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬ সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে।

এতে আরও বলা হয়, যোগদানের পর প্রার্থীদের পদায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্টদের অবগতির জন্য পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (০১ আগস্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রাথমিকভাবে ২৯ অক্টোবর যোগদানের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছিল।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত কারণে যোগদান বিলম্বিত হলেও দ্রুত সময়ের মধ্যে পদায়ন সম্পন্ন করতে চায় সরকার।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ অক্টোবরকেই যোগদানের চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন