শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৬ জুনের আগে শেষ করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সবাই সম্মত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনের ইউপি ভোট ৬ জুনের আগে শেষ করার বিষয়ে সবাই একমত হয়েছেন। কমিশন প্রাথমিকভাবে যে সময়ের কথা জানিয়েছিল, সেটি সম্ভাব্য সময় ছিল।
নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, বৈঠক থেকে পাওয়া তথ্য-উপাত্ত কমিশন সভায় পর্যালোচনা করা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে চলতি মাসে তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি ভোট করার পরিকল্পনা জানিয়েছিল নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সাতটি ভোটের সম্ভাব্য তারিখও জানানো হয়েছিল।
ঢাকা এক্সপ্রেস/এসআই