শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাবলিক রিলেশনস (পিআর) বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: পাবলিক রিলেশনস (পিআর)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
অন্যান্য যোগ্যতা: মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: ২৪ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা, তেজগাঁও শিল্প এলাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, উপস্থিতি বোনাস ও জ্যেষ্ঠতা ভাতাসহ বিভিন্ন সুবিধা পাবেন।
আবেদন: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
ঢাকা এক্সপ্রেস/এসআই