ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময়‘ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময়‘ আটক ১

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রোববার দিনগত রাতে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে শাওনকে হাতেনাতে আটক করেন। আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে আমিনুল ইসলাম শাওনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন