ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩, ০৫ রবিউস সানি ১৪৪৮

মোদির জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মোদির জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। ওই বার্তায় আশা প্রকাশ করা হয়, ভারতের জনগণের সেবায় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল নিয়ে নরেন্দ্র মোদি তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

এর ঘণ্টাখানেক পর তারেক রহমানের দেওয়া এক্স পোস্টের নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ৭৬তম জন্মদিন পার করেছেন নরেন্দ্র মোদি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন