ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহমে কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১০, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফাতেহা-ই-ইয়াজদাহমে কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

ছবি: ঢাকা এক্সপ্রেস

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতায় থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, ইসলামিক ফাউন্ডেশনের ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধনের মাধ্যমে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

মাউশি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

২৩ সেপ্টেম্বরের পরদিন ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ সেপ্টেম্বর সংরক্ষিত বন্ধ দেওয়া হলে টানা চার দিনের অবকাশের সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানভেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

এদিকে ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির কারণে ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন