শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সীমান্ত ব্যাংক পিএলসি আইটি ইনফ্রাস্ট্রাকচার বিভাগে ‘নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদমর্যাদায় কর্মকর্তা নেওয়া হবে। পদটির কর্মস্থল ঢাকা এবং চাকরির ধরন ফুলটাইম। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:
ব্যাংকিং খাতে পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
রাউটার, সুইচ, এনজিএফ ফায়ারওয়াল, ডব্লিউএএফ, লোড ব্যালেন্সার ও ডব্লিউএলসি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পরিচালনা ও বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে। এন্টারপ্রাইজ ওয়াই-ফাই, বিভিন্ন রাউটিং প্রোটোকল, ভিপিএন এবং নেটওয়ার্ক অবকাঠামো ডিজাইনেও অভিজ্ঞতা প্রয়োজন।
এনএসই, এফ৫, সিসিএনপি, সিসিআইই বা সমমানের সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব:
ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি, শাখা ও এক্সট্রানেটের নেটওয়ার্ক অবকাঠামো তদারকি করতে হবে। নেটওয়ার্ক সিস্টেমের আপগ্রেড, ব্যাকআপ ও রেস্টোরেশন পরিচালনা করতে হবে।
এ ছাড়া ব্যাংকের কোর নেটওয়ার্ক ও লোকাল এরিয়া কানেকশন বজায় রাখা, নেটওয়ার্কের পারফরম্যান্স ও ব্যান্ডউইথ মনিটর করা এবং ভেন্ডর ও লিংক আইএসপি ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধা ব্যাংকের মানবসম্পদ নীতি অনুযায়ী দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই