ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

বলেশ্বর নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৪

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৬:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

বলেশ্বর নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৪

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিনসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পাথরঘাটার রুপধনের মো. আলামিন (৩২), বদরখালীর ডেমা গুলিশাখালীর মো. সোহেল (২২), একই এলাকার মো. আলামিন (২৬) এবং পাথরঘাটার কাকচিরার মো. ছগির (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন বেড়ে তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ড্রেজার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন