ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আমতলীর ইয়াকুব হোসাইন

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আমতলীর ইয়াকুব হোসাইন

ছবি: ঢাকা এক্সপ্রেস

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও সামগ্রিক কর্মমূল্যায়নে আগস্ট/২০২৬ মাসের বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন।

রবিবার (২০ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি ইয়াকুব হোসাইন বলেন, "আলহামদুলিল্লাহ! এই অর্জন শুধু আমার একার নয়। এটি আমতলী থানা এলাকার সম্মানিত জনগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফল। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা।"শুধু ওসি নয়, টিম ওয়ার্কের ফলস্বরূপ আমতলী থানার আরও কয়েকজন অফিসার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।

ওসি ইয়াকুব হোসাইন আরও বলেন, "এই স্বীকৃতি কাজের প্রতি আমার ও আমার টিমের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামী দিনেও মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই। সবাই আমার ও আমার টিমের জন্য দোয়া করবেন।"

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন