শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গলাচিপা উপজেলার কাইয়ুম মিয়া (৫০), পিতা রাজ্জাক প্যাদা; শিল্পী রানী (৪০), পিতা অনিল মিস্ত্রী; তিথি রানী (২৩), পিতা বীরেন মিস্ত্রী এবং মিরাজ (২৩)। নিহত শিল্পী রানী ও তিথি রানী সম্পর্কে মা ও মেয়ে। তারা চারজনই গলাচিপা উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পটুয়াখালী শহর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গলাচিপা উপজেলার হরিদেবপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তালতলী থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস