ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মো. নাসির খান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ডিবি পুলিশ এ তথ্য জানায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে উপজেলার দক্ষিণ সুতালড়ী এলাকায় অভিযান চালিয়ে নাসির খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম ওজনের ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

ডিবি জানায়, গ্রেপ্তার নাসির ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন