ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৪৩২

ছবি: ঢাকা এক্সপ্রেস

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রামে ২০৯ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন, খুলনায় ২৪১ জন, ময়মনসিংহে ১১২ জন, রাজশাহীতে ৫৭ জন এবং রংপুরে ৫৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন