ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

‘পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী’

ছবি: ঢাকা এক্সপ্রেস

পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, শিক্ষার ওপর প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য এলাকার তুলনায় পিছিয়ে রয়েছে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে দেওয়া বিশেষ বরাদ্দ কাজে লাগাতে চান তারা।

তিনি আরও বলেন, অতীতের সরকার শিক্ষার বরাদ্দের নামে লুটপাট করেছে। শিক্ষার উন্নয়নে দুর্নীতি ঠেকাতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না। শিক্ষাক্ষেত্রে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সৃজনশীল শিক্ষার প্রসারে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের রাঙামাটি জেলার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো. আখতার হোসেন চৌধুরী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, সমন্বয়ক অ্যাডভোকেট জামাল হোসেন ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আলম।

শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা সমন্বয়ক হাফেজ তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিচালক সৈয়দ মোহাম্মদ খোবাইব। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. হাসান ও ইসমাঈল হোসেন মুন্না।

এ ছাড়া শহিদ আব্দুল আলী একাডেমির সহকারী শিক্ষক মো. আলমগীর, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ মো. মনসুর আলী এবং সংগঠনের রাঙামাটি জেলার উপদেষ্টা মো. আলী খান ও মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন