ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

নান্দাইলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন স্কুলছাত্র এবাদুল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নান্দাইলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন স্কুলছাত্র এবাদুল

ছবি: ঢাকা এক্সপ্রেস

ময়মনসিংহের নান্দাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলের উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত স্কুলছাত্র  মো. এবাদুল হক (১৫)। তিনি কাদিরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এলাকার বাহাদুরপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বাড়ির কাছে থাকা একটি ডোবা সেচে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল এবাদুল। সে উদ্দেশে বিদ্যুতায়িত পানির পাম্প দিয়ে পানি নিষ্কাশনের কাজ করার সময় সে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. মো. তানভীর আহমেদ জানান, ‘দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে বিদ্যুতায়নের কারণে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু ঘটে।

​নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাম্প পরিচালনা করতে গিয়েই অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের আবেদনে এবং কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।

​এবাদুলের এ আকস্মিক বিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন বাহাদুরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, এবাদুলের মতো একজন শান্ত ও সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন