ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের চাকরি, আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের চাকরি, আবেদন শুরু

ফাইল ছবি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত তিন ক্যাটাগরির পদে ১৬ জনকে নিয়োগ দেবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পদ ও নিয়োগ সংখ্যা

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪ জন
বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪ জন
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
অফিস সহায়ক: ৮ জন
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন