ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

সূচকের পতনে ডিএসইতে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে ডিএসইতে লেনদেন শেষ

ফাইল ছবি

সূচকের পতনের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। দিন শেষে ডিএসইএক্স ১ দশমিক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৪ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ৯৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই শরিয়াহ সূচকও ২ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮ দশমিক ০৪ পয়েন্টে নেমেছে।

আজ মঙ্গলবার ৩৯৫টি ইস্যুর ২০ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৭৯০টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মোট ১ লাখ ৭২ হাজার ৬১৫টি ট্রেডে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৪১টির শেয়ারদর বেড়েছে। কমেছে ১৭৮টির। অপরিবর্তিত ছিল ৭৬টির দর।

লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল। এরপর ছিল আইপিডিসি, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, শার্প ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে ছিল মাইডাস ফাইন্যান্স। এরপর সায়হাম কটন, প্রিমিয়ার সিমেন্ট, সেনা ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, বিডি থাই ফুড, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট ও মতিন স্পিনিং।

অন্যদিকে দর কমার শীর্ষে ছিল হামিদ ফেব্রিক্স। তালিকায় আরও ছিল পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ওরিয়ন ইনফিউশন, তাল্লু স্পিনিং, এপোলো ইস্পাত, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ড্যাফোডিল কম্পিউটারস ও খান ব্রাদার্স পিপি ওভেন।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ১৮৯ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮৬২ টাকা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন