ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় এলওআই পাচ্ছে ৫ প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় এলওআই পাচ্ছে ৫ প্রতিষ্ঠান

ফাইল ছবি

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি এসেছে। ১২টি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

প্রাথমিকভাবে এলওআইয়ের জন্য নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কোরি ডিজিটাল এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। ২০২৫ সালে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে বাংলাদেশ ব্যাংকে একাধিক প্রতিষ্ঠান আবেদন করে। প্রকাশিত তালিকায় বিকাশ, রবি, বাংলালিংক-স্কয়ারসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে আওয়ামী লীগ সরকারের আমলে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসিকে অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক।

এলওআই হলো বাংলাদেশ ব্যাংকের দেওয়া আনুষ্ঠানিক ও শর্তসাপেক্ষ অনুমোদনপত্র। এটি পাওয়ার পর যোগ্য আবেদনকারীরা ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতে পারেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন