ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, চড়া মুরগি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৫, ১৩ নভেম্বর ২০২৬

রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, চড়া মুরগি

ছবি: ঢাকা এক্সপ্রেস

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমেছে। শীত ও গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। এ ছাড়া মুলা ৪০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে বলে জানিয়েছেন শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা আল আমিন। তিনি বলেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে এ সময়ে টমেটো, গাজর ও শসার দাম কিছুটা বেশি রয়েছে।

বাজারগুলোতে পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, জলপাই ৪০ থেকে ৫০ টাকা ও গাজর ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমেছে।

এ ছাড়া পেঁপে ১৫ থেকে ২০ টাকা, আলু ২৫ টাকা ও পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে।

কচুর লতি ৭০ টাকা, কচুর মুখি ৪০ থেকে ৫০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা ২৫০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারগুলোতে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা, লাল লেয়ার মুরগি ৩৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাকের আঁটি ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০ টাকা, পালং শাক দুই আঁটি ৫০ টাকা ও ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারগুলোতে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া চাষের শিং মাছ (আকারভেদে) ৩০০ থেকে ৫০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৪০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা এবং এক ডজন হাঁসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন