ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

জাকির নায়েক ও তাঁর সংস্থার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩১, ১৩ নভেম্বর ২০২৬

জাকির নায়েক ও তাঁর সংস্থার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

ফাইল ছবি

ইসলামি আলোচক জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে প্রথমবারের মতো জাকির নায়েক ও তাঁর সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার।

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দীর্ঘদিন ধরে জাকির নায়েককে খুঁজছে। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তাঁর বক্তব্য প্রচার ও দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন