ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

অফিসের ব্যস্ততা পেরিয়ে মাঠে লড়াই, শুরু হচ্ছে FPL-5

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:২২, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৫, ৩ নভেম্বর ২০২৬

অফিসের ব্যস্ততা পেরিয়ে মাঠে লড়াই, শুরু হচ্ছে FPL-5

ছবি : ঢাকা এক্সপ্রেস

কাজের জায়গায় দায়িত্বশীল পেশাজীবী, আর খেলার মাঠে দুর্দান্ত খেলোয়াড়—এমনই এক ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হচ্ছে Fanatic Sports Club। কর্পোরেট জীবনের ব্যস্ততা, অফিসের কাজ কিংবা পারিবারিক দায়িত্বের মাঝেও খেলাধুলার প্রতি ভালোবাসা ধরে রেখেছেন একদল ক্রীড়াপ্রেমী মানুষ। আর সেই ভালোবাসা, বন্ধুত্ব ও দলীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে আয়োজন করা হচ্ছে FPL Season 5 (FPL-5)।

টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকার রিকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে জমজমাট প্লেয়ার অকশন। যেখানে চারটি দলের মালিকদের অংশগ্রহণে মোট ৪৮ জন খেলোয়াড় নিয়ে গঠন করা হয়েছে চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।

FPL-5 আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে হেলিও (helio) মোবাইল ব্র্যান্ড। এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে Elaham Enterprise, Edison Logistics, Edison Power এবং Ideatech।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ নভেম্বর আশিয়ান সিটি মাঠে শুরু হবে FPL-5-এর মূল আসর। মাঠের লড়াইয়ে চার দলের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আয়োজনটি কেবল একটি ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মব্যস্ত জীবনের বাইরে সহকর্মীদের একসঙ্গে সময় কাটানো, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সুস্থ প্রতিযোগিতা এবং খেলাধুলার চর্চাকে উৎসাহিত করাই এর অন্যতম উদ্দেশ্য।

দিনশেষে তারা শুধু সহকর্মী নন, মাঠের একেকজন সতীর্থ। একই আবেগ, বন্ধুত্ব ও দলীয় চেতনায় একত্রিত এই মানুষদের মিলনমেলায় FPL-5 হয়ে উঠতে যাচ্ছে আনন্দ ও প্রতিযোগিতার এক বিশেষ আয়োজন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন