শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪২, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪২, ৩ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
এক সিনেমার রেশ কাটতে না কাটতেই নতুন আরেক ছবিতে একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদকে। রায়হান রাফির ‘আন্ধার’-এর পর এবার শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলো’ সিনেমায় অভিনয় করছেন এই তিন তারকা।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে ছবিটির প্রস্তুতিও শুরু হয়েছে। পরিচালক শঙ্খ দাশগুপ্তের এই সিনেমায় চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ।
আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে ছবিটি নির্মাণ করছে। এরই মধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’।
এদিকে রায়হান রাফি পরিচালিত ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে পরপর দুটি সিনেমায় চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদকে একসঙ্গে দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই