ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটামে আইনি নোটিশ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৪, ১ নভেম্বর ২০২৬

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটামে আইনি নোটিশ

শরীফুল রাজ। ফাইল ছবি

চিত্রনায়ক শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী শাহরিন আক্তার।

তার পাঠানো নোটিশে শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

আইনজীবীর মাধ্যমে পাঠানো এই নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে এর জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রযোজক তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।

তবে আইনি নোটিশের বিষয়ে শরীফুল রাজ বা তার আইনজীবীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ সম্প্রতি সৈয়দ শাকিলের পরিচালনায় নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন