ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

দ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০:১৩, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৪, ১ নভেম্বর ২০২৬

দ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকালে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করে। এরপর হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেন।

লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও রোববার সকাল থেকে আবারও সেখানে অবস্থান নিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন