ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু, আহত আরও তিনজন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৩০, ৩১ অক্টোবর ২০২৬

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু, আহত আরও তিনজন

ছবি: ঢাকা এক্সপ্রেস

পাবনা সদর উপজেলার সোনাপাতি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা সবাই কিশোর ও তরুণ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ভুক্তভোগীরা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন