ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৯, ৩১ অক্টোবর ২০২৬

ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০সহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পাশাপাশি সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কর্মদিবসে ওই অবরোধের কারণে সৃষ্ট তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন