ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

টি-টোয়েন্টিতে রশিদ খানের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:১৯, ৩১ অক্টোবর ২০২৬

টি-টোয়েন্টিতে রশিদ খানের বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ক্রিকেট ক্যারিয়ারের ১২০তম ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কৃতিত্ব গড়েছেন এই আফগান তারকা।

সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এ মাইলফলক অর্জন করেন রশিদ। ম্যাচটি খেলতে নামার আগে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। জিম্বাবুয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে সেই কৃতিত্ব অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২২১ রান সংগ্রহ করে। ইনিংসের শুরুতে মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। সেখান থেকে আজমতুল্লাহ ওমরজাই ৫০ বলে ১১৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। ইজাজ আহমেদজাইয়ের সঙ্গে ৫৯ বলে ১৪২ রানের জুটি গড়েন তিনি। মাত্র ৬ বলে ২৫ রান করেন রশিদ খান।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০২ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৯ রানে ম্যাচ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আফগানিস্তান। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ৫৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি

রশিদ খান (আফগানিস্তান) ১২০ ম্যাচে ২০০
আদিল রশিদ (ইংল্যান্ড) ১৫৩ ম্যাচে ১৭১
এহসান খান (হংকং) ১১৯ ম্যাচে ১৬৫
ইশ সোধি (নিউজিল্যান্ড) ১৪২ ম্যাচে ১৬৫
টিম সাউদি (নিউজিল্যান্ড) ১২৬ ম্যাচে ১৬৫

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন