ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

৮ পদে ১১৬৯ জন নিয়োগ দেবে ই-জোন, আবেদন ২ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:১৮, ৩১ অক্টোবর ২০২৬

৮ পদে ১১৬৯ জন নিয়োগ দেবে ই-জোন, আবেদন ২ নভেম্বর পর্যন্ত

ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-জোন এইচ আর এম লিমিটেড। প্রতিষ্ঠানটি পৃথক আটটি পদে মোট ১ হাজার ১৬৯ জন জনবল নিয়োগ দেবে। ৫৩টি জেলায় মাঠপর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে এবং ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের (PMU) তিনটি পদে এসব নিয়োগ দেওয়া হবে।

একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) এসব নিয়োগ দেওয়া হবে। চাকরির মেয়াদ প্রস্তাবিত ১৬ থেকে ১৮ মাস। আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও বেতন-ভাতা

১. ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর: ২৬ জন। বেতন ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। কর্মস্থল জেলা পর্যায়।

২. উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর: ২০০ জন। বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। কর্মস্থল উপজেলা পর্যায়।

৩. ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর: ৮০০ জন। বেতন ৩২ হাজার থেকে ৩৫ হাজার টাকা। কর্মস্থল ইউনিয়ন পর্যায়।

৪. ডাটা কোয়ালিটি মনিটর: ২৬ জন। বেতন ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। কর্মস্থল জেলা পর্যায়।

৫. ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর: ৯২ জন। বেতন ৩৫ হাজার থেকে ৩৮ হাজার টাকা। কর্মস্থল জেলা পর্যায়।

৬. ডাটা মনিটরিং এক্সিকিউটিভ: ২১ জন। বেতন ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৭. টেকনিক্যাল এক্সপার্ট-সিস্টেম অপারেশনস: ২ জন। বেতন ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৮. প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট: ২ জন। বেতন ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ নভেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জানতে বিডিজবসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ ছাড়া ই-জোনের ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানা যাবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন