ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্যাংক এশিয়ায় ইউনিট প্রধান পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:২৯, ১৬ অক্টোবর ২০২৬

ব্যাংক এশিয়ায় ইউনিট প্রধান পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

ব্যাংক এশিয়া পিএলসি ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগে ইউনিট প্রধান পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদন করতে প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং
প্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া পিএলসি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: অন্তত ১২ বছর
দক্ষতা: ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট বা করপোরেট লায়াবিলিটি-সংক্রান্ত কাজে দক্ষতা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম, বেসরকারি
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো জায়গায় 
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন