ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

সিটি ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:৪৫, ৭ অক্টোবর ২০২৬

সিটি ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

ফাইল ছবি

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলেও কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।

চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৫০ হাজার টাকা। প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে বেতন বেড়ে ৬৫ হাজার টাকা হবে।

এ ছাড়া কর্মীদের পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, ক্রেডিট কার্ড, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাস দেওয়া হবে।

পদসংখ্যা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থানে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান: সিটি ব্যাংক পিএলসি
পদ: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: কমপক্ষে ২২ বছর
বেতন: প্রশিক্ষণকালে ৫০,০০০ টাকা; প্রশিক্ষণ শেষে ৬৫,০০০ টাকা
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন