শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৪:০০, ২১ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে (এফএডি) ‘এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতা
পদের নাম: এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট
বিভাগ: ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (এফএডি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ বা সমমান অথবা স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ১৭ নভেম্বর থেকে আবেদন করতে পারছেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।
কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই