শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৩:৪৩, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৪, ১১ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ১১টি ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা দেশের যেকোনো জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য মৎস্যবিজ্ঞানে স্নাতক অথবা প্রাণিবিজ্ঞান (মৎস্য) বা বিজ্ঞানসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদটি ৯ম গ্রেডের। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
গ্রন্থাগারিক পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদটি ৯ম গ্রেডের। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল) পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। পুরকৌশলে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১০ম গ্রেডের। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
ফটোগ্রাফার পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ জন্য এইচএসসি পাসের পাশাপাশি ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে। পদটি ১১তম গ্রেডের। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
কম্পিউটার অপারেটর পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এ ছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদটি ১৩তম গ্রেডের। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
হিসাবরক্ষক পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এ জন্য স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাসের পাশাপাশি হিসাবরক্ষণ-সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৪তম গ্রেডের। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
ক্যাশিয়ার পদে একজন নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৪তম গ্রেডের। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
মোটরচালক (ভারী) পদে তিনজন এবং মোটরচালক (হালকা) পদে দুজন নিয়োগ দেওয়া হবে। উভয় পদের জন্য জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিআরটিএ প্রদত্ত সংশ্লিষ্ট শ্রেণির বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভারী চালকের ক্ষেত্রে ভারী এবং হালকা চালকের ক্ষেত্রে হালকা যানবাহনের লাইসেন্স প্রয়োজন। পদ দুটি যথাক্রমে ১৫তম ও ১৬তম গ্রেডের।
স্পিডবোটচালক পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ জন্য জেএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ট্রেড সার্টিফিকেট ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৬তম গ্রেডের।
অফিস সহায়ক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদটি ২০তম গ্রেডের।
বয়স ও আবেদন ফি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।
১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। চতুর্থ পদের জন্য ১৬৮ টাকা, পঞ্চম থেকে দশম পদের জন্য ১১২ টাকা এবং ১১তম পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট fri.teletalk.com.bd-এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই