শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৯, ১১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ (৩৮), কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন (৩০), পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮), ছাত্রলীগের সদস্য পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল সাকিব রাফি (২৪), পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬) এবং শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (৫৫)।
রাঙামাটি জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ওসি মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই