ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮:১৪, ১১ নভেম্বর ২০২৬

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিন্টু স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে পিন্টু করের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে।

​প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​রাজনগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন