শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩১, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১২, ১১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি।
সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে সচেতনতামূলক সাইকেল র্যালির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা তথ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার ঠেকানো এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
তারা বলেন, আতঙ্ক নয়, সবার সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় উপায়।
ঢাকা এক্সপ্রেস/এসএস