ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

গলাচিপায় পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৪, ১০ নভেম্বর ২০২৬

গলাচিপায় পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

ছবি: ঢাকা এক্সপ্রেস

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ শীলের সার্বিক সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি মো. আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সোবাহান মিয়া, মো. মনিরুজ্জামান নেছার, মো. আশরাফ উজ্জামান ও মো. মকবুল হোসেন খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার শূরা সদস্য মো. ফোরকান মিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং এলাকার শিক্ষা প্রসারে নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন