শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫১, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১১, ১০ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে ছাত্রলীগের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনে ছাত্রলীগের মিছিলে সাদিক কায়েমকে দেখা গেছে বলেও অভিযোগ করেন তিনি।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর বিভ্রান্তিকর বক্তব্যকে কাজে লাগিয়ে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
নাসির উদ্দীন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই