ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

মৌলভীবাজারে রাতের আঁধারে মহাসড়ক অবরোধ ছাত্রলীগের

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৯, ১০ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে রাতের আঁধারে মহাসড়ক অবরোধ ছাত্রলীগের

ছবি: ঢাকা এক্সপ্রেস

১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচি সফল করার লক্ষ্যে মৌলভীবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের শ্রীমঙ্গল রোড এলাকায় অবরোধ কর্মসূচি পালনের দাবি করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে ফেসবুকে দেওয়া পোস্টে জানানো হয়েছে।

এ সময় সংগঠনটির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

ফেসবুক পোস্টে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা লেখেন, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুর রহমানের দিকনির্দেশনায় জেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচি সফল করার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ফেসবুকের লিংকটি আমাকে দিতে পারবেন? এই অবরোধ সম্পর্কে আমার জানা নেই।’

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন